Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

২৬ বাংলা টিভি   23-Jun-2026   22

Photo

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধি:
বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান ফান্ডে বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৩জুন) সকালে ঝিনাইদহ আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির নেতৃবৃন্ধসহ আইনজীবীরা অংশ নেয়। সেসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন,  বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ তা একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হলেও ৩০-৪০ বছর আইনসেবা প্রদানকারী আইনজীবীদের জীবদ্দশায় পর্যাপ্ত আর্থিক সুবিধা নেই। তাই আইনজীবীদের কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও জীবদ্দশায় অধিক আর্থিক সহায়তার দাবি জানান তারা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত