Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁিসর আদেশ

২৬ বাংলা টিভি   22-Jun-2026   26

Photo

কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁিসর আদেশ


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামী আবু তাহেরকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত| সোমবার দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন| একই সাথে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়| দন্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে| তিনি বাদুরগাছা গ্রামে ওই শিশুর বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো|
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাচ্ছুম বাড়ি থেকে থেকে নিখোঁজ হয়| পরদিন সকালে পার্শবর্তী একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ| এ ঘটনায় শিশুটির পিতা  নজরুল ইসলাম বাদি হয়ে ওইদিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে| ২৭ ফেব্রুয়ারি পুলিশ আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে| হত্যার দ্বায় ¯^ীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আবু তাহের| তদন্ত শেষে পুলিশ ২৬ মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে| মাত্র ৫ কার্যদিবসে  ১৭ জন ¯^াক্ষীর ¯^াক্ষ্য গ্রহন শেষে  ঘটনার ৪ মাসের মধ্যে মামলার রায় প্রদাণ করে| রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশ দেওয়া হয়| সেই সাথে ক্ষতিপুরণ হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত| এছাড়াও লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়|
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে মাত্র ৫ কার্যদিবসে বিচার কাজ শেষ হয়েছে| আদালতে আসামীর সর্বোচ্চ রায় ফাঁসির আদেশ দিয়েছে| আমরা এই রায়ে সন্তুষ্ট| আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক| তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে|


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত