Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

শ্রীরামচন্দ্রকে অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলে বিশাল মানববন্ধন

২৬ বাংলা টিভি   20-Jun-2026   21

Photo

শ্রীরামচন্দ্রকে অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলে বিশাল মানববন্ধন


নড়াইল প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের পরম পূজনীয়  শ্রীরামচন্দ্রের প্রতি চরম অবমাননা এবং গাইবান্ধাসহ দেশব্যাপী মন্দির গুঁড়িয়ে দেওয়ার নৃশংস হুমকির প্রতিবাদে নড়াইলে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ২০ জুন (শনিবার) বেলা সাড়ে ১১টায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখা এবং নড়াইল জেলা সনাতনী ফোরামসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কয়েকশ সনাতন ধর্মাবলম্বী ও সচেতন নাগরিক এই মানববন্ধনে অংশ নেন।

শ্রীরামচন্দ্রকে অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নড়াইলে বিশাল মানববন্ধন


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিশিষ্ট হিন্দু ধর্মীয় নেতা অশোক কুমার কুন্ডু, দিলীপ অধিকারীসহ স্থানীয় সনাতনী সমাজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
"বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানছে এবং দেশজুড়ে দেবালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
নেতৃবৃন্দ বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, যারা ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননা করেছে এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকি দিচ্ছে, তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দ্রুততম সময়ে এই উগ্রবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে, আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
 


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত