Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সবার জন্য মানসম্মত পরিসংখ্যান প্রতিপাদ্যে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

২৬ বাংলা টিভি   20-Oct-2025   68

Photo

নড়াইলে সবার জন্য মানসম্মত পরিসংখ্যান প্রতিপাদ্যে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত


নড়াইল প্রতিনিধি:

​"সবার জন্য মানসম্মত পরিসংখ্যান" এই প্রতিপাদ্যকে সামনেরেখে নড়াইলে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যানদিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ অক্টোবর, সোমবার সকালে জেলা প্রশাসকের কার্ালয় থেকে একাট র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকেরসম্মেলন কক্ষে এক আলোচনা সভারঅনুষ্ঠিত হয়।

​জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।

​সভাপতি তার বক্তব্যে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানেরগুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। নড়াইল জেলাকে এগিয়ে নিতে সবক্ষেত্রে নির্ভুল পরিসংখ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন। 

এ সময় আরো বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস,সমাজসেবার উপ-পরিচালক মিজানুর রহমান, পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) ঊবর্সী গোস্বামী,কাজী মেজবাহ উদ্দিন প্রমুখ। 

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, সামাজিক অগ্রগতি এবং মানবসম্পদের উন্নয়নে পরিসংখ্যান একটি অপরিহার্য উপাদান। আধুনিক প্রযুক্তির সাহায্যে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেসেগুলোকে জনকল্যাণে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং এর মূল লক্ষ্য অর্জনে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত