Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

২৬ বাংলা টিভি   18-Jun-2026   23

Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা


ঝিনাইদহ প্রতিনিধি:


‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে |
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)|
‘অভাব নয়, সীমাহীন লোভ ও হীন মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ সদর উপজেলার ৪ টি বিদ্যালয়ের বিতার্কিকরা| ফাইনালে মুখোমুখি হয় সদরের বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় ও এম কে মাধ্যমিক বিদ্যালয়| পক্ষে থাকা দল যুক্তি দেয়  মানুষের সীমাহীন লোভ, ˆনতিক মূল্যবোধের অবক্ষয় এবং অসৎ মানসিকতাই দুর্নীতির মূল কারণ| অন্যদিকে বিপক্ষে থাকা দল দাবি করে, দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক ˆবষম্যও দুর্নীতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে|
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বারেক আলী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং এম কে মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে|
প্রতিযোগিতা শেষ বিজয়ী ও রানার্সআপ পক্ষের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা| সেসময় সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুর আমিন, মুক্তিযোদ্ধা মসিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার লিজি,  সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরিফুজ্জামান, দুপ্রক জেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, কেসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা আরও জোরদার হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব হবে দায়িত্ববান ও নীতিবান|


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত