Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই হলেন লাশ

২৬ বাংলা টিভি   17-Jun-2026   35

Photo

মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই হলেন লাশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মো. কাশেম মিয়া (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালের দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার দিকে আসছিল। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি সিএনজিকে ধাক্কা দেই৷ এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে সিএনজিযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া স্থানীয় লোকজন ট্রাকটিও ছেড়ে দেয় বলে জানা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত