Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পুলিশের বিশেষ চিরুনি অভিযান: মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭

২৬ বাংলা টিভি   17-Jun-2026   21

Photo

ঝিনাইদহে পুলিশের বিশেষ চিরুনি অভিযান: মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ১৭


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ ‘অ্যাকশন’ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় চালানো চিরুনি অভিযানে একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সক্রিয় সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানকালে চুরির ২টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল-জাতীয় মাদকদ্রব্য এবং জুয়ার আসর থেকে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৬ জুন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তফাপুর ও কালীগঞ্জ পৌর এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কালীগঞ্জের মস্তফাপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে জাহিদ হাসান (২৬), ফরাসপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মোঃ মেহেদী হাসান সান্টু (৩০) এবং চাঁচড়া গ্রামের গোবিন্দ বিশ্বাসের ছেলে রাজ কুমার বিশ্বাস জসিম (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং চোরাই বাইক কেনা-বেচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। তাদের হেফাজত থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার (Suzuki Gixxer 150cc) ও একটি বাজাজ পালসার (Bajaj Pulsar) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই বিশেষ সমন্বিত অ্যাকশন ও ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

গ্রেফতারকৃত ১৭ আসামিকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত