Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে আওয়ামী লীগ নেতা জেলে যেতেই ক্যাডারদের তাণ্ডব, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

২৬ বাংলা টিভি   17-Jun-2026   20

Photo

নড়াইলে আওয়ামী লীগ নেতা জেলে যেতেই ক্যাডারদের তাণ্ডব, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আতঙ্কে পুরুষশূন্য গ্রাম


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি হাশমত শেখ পুলিশের জালে গ্রেফতার হওয়ার পর বেপরোয়া হয়ে উঠেছে তার অনুসারী সন্ত্রাসী বাহিনী। হাশমতের গ্রেফতারের পেছনে স্থানীয় বিএনপি মতাদর্শের লোকজনের ইন্ধন রয়েছে এমন অবান্তর অভিযোগ তুলে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার সাতবাড়িয়া গ্রামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও মহড়ায় বর্তমানে ওই এলাকার অর্ধশতাধিক পরিবারের পুরুষেরা প্রাণভয়ে গ্রামছাড়া রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত তকিবুর রহমানের ছেলে হাশমত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় সুচতুর কূটকৌশলের মাধ্যমে বংশে বংশে দ্বন্দ্ব-ফ্যাসাদ বাধিয়ে ফায়দা লুটে আসছিলেন। তার আশ্রয়-প্রশ্রয়ে ক্যাডার ইরকান ও জিল্লু শেখ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারি বেচাকেনা এবং অনলাইন প্রতারণা ও জুয়ার আসর নিয়ন্ত্রণ করত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপনে আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত করা এবং এলাকায় নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে গত মঙ্গলবার পুলিশ হাশমতকে গ্রেফতার করে। আদালত পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
হাশমতের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার বিক্ষুব্ধ ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে ওঠে। মঙ্গলবার বিকেলে ইরকান, জিল্লু শেখ, হাফিজুর, শাহীন শেখ, রুনু শেখ, মান্নান শেখ এবং সাতবাড়িয়া গ্রামের রুহুল ফারাজী ও জাবেদ মেম্বারের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাতবাড়িয়া গ্রামে হামলা চালায়।
এ সময় পুরুষেরা প্রাণভয়ে পালিয়ে গেলেও সাইফুল ফারাজী, আব্দুল্লাহ্ ফারাজী, বাবু, রাজু শেখ, আমানত ফারাজী, রিপন ফারাজী, রব্বানী, ইজাজ ও মফিজুলসহ অন্তত ১৫টি পরিবারের ২০টিরও বেশি বাড়িঘর, দোকানপাট ও স্থাপনায় ভয়াবহ ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সর্বস্ব লুটে নিয়েছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
ভুক্তভোগী গ্রামবাসীর জানায় "সন্ত্রাসীদের অস্ত্র মহড়া ও পুনরায় হামলার হুমকিতে বর্তমানে সাতবাড়িয়া গ্রামের অন্তত ৫০টি পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পুরো এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।"
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বিপুল সংখ্যক মারমুখী দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে হঠাৎ এই হামলা চালানোয় প্রাথমিকভাবে তা প্রতিহত করা দুরুহ হয়ে পড়েছিল। তবে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওসি আরও জানান, আওয়ামী লীগ নেতা হাশমত শেখ নাশকতার মামলায় এর আগেও কারাগারে ছিলেন। এলাকায় নাশকতা, সন্ত্রাসী কার্যকলাপ ও অশান্ত পরিস্থিতি সৃষ্টিতে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে।#
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত