Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি

২৬ বাংলা টিভি   17-Jun-2026   19

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ ও সহযোহিতা চান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি ওই কথা বলেন। ওসি বলেন, মাদক নিমূলে থানা পুলিশ বদ্ধপরিকর। এ জেলাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মহোদ্বেয়ের ঘোষনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে।

প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওসি জেল্লাল হোসেন অভিযোগের সুরে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ধারাবাহিক অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে তারা ক্ষুব্ধ হয়ে মাসিক চাঁদার কথা তুলে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

ওসি জেল্লাল হোসেন আরো জানান, গত ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত  মোট ৪১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ৪৬৫ কেজি গাঁজা, ১ হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার মিলিলিটার চোলাই মদ। অন্যদিকে, জিডি মূলে উদ্ধার করা হয়েছে, ২৪ বোতল ফেন্সিডিল এবং যৌথ অভিযানে আরও ৩২৪ বোতল ফেন্সিডিলসহ দুটি বড় ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়া যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, একটি একনলা বন্দুক, একটি রিভলভার এবং চারটি ককটেল। নিয়মিত মামলায়, অভিযানে ৯টি উচ্চ সিসির মোটরসাইকেল, একটি বড় ট্রাক্টর, একটি রূপসা বাস, এবং ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, ইউরিয়া সার, জাল নোট,  ল্যাপটপ, ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। অপরদিকে আলোচিত ঘটনার মধ্যে গত কয়েক মাসের ব্যবধানে উপজেলাতে সংঘঠিত স্পর্শকাতর তিনটি শিশু ধর্ষন ঘটনায় পুরিশ দ্রুততম সময়ে আসামীদের আটকে সক্ষম হয়েছেন।

ওসি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
 


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত