Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

২৬ বাংলা টিভি   17-Jun-2026   22

Photo

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে নৈতিকতা ও জাতীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শিক্ষকদের নিয়ে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে স্থানীয় লাইব্রেরি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। 
ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক আবু সাকিব মিরাজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং ট্রেইনার হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরাই পারেন একটি আদর্শ ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে।" তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে তা মাঠপর্যায়ে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক আবু সাকিব মিরাজুল হক প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষকদের নিয়মিত ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। ৩ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের শিক্ষকরা অংশ নিচ্ছেন।#


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত