Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সরকারি শিশু পরিবারের শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   17-Jun-2026   23

Photo

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশুদের মানসিক স্বাস্থ্য, সুরক্ষা ও সার্বিক বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সরকারি শিশু পরিবার (বালক), নড়াইল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  মো: সাফায়েত হোসেন তালুকদার। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এ. টি. এম মাসুদ হোসেন।
সেমিনারে বক্তারা সরকারি শিশু পরিবারের শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, পিতৃ-মাতৃহীন বা সুবিধাবঞ্চিত এই শিশুদের শুধু বাসস্থান বা খাদ্যের জোগান দিলেই চলবে না, বরং তাদের মানসিক বিকাশ ও সামাজিক নিরাপত্তার দিকেও সমান নজর দিতে হবে। তাদের সঠিক গাইডলাইন ও ভালোবাসার মাধ্যমে সমাজের মূল স্রোতের উপযোগী দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল,নড়াইল প্রেসক্লাবের নাধারণ সম্পাকদ মাহাবুবুর রশিদ লাবলু, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা । 
 


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত