Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের নীল সাদা ঢেউ, প্রত্যাশা বাংলাদেশ খেলবে বিশ্বমঞ্চে

২৬ বাংলা টিভি   16-Jun-2026   12

Photo

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের নীল সাদা ঢেউ, প্রত্যাশা বাংলাদেশ খেলবে বিশ্বমঞ্চে


ঝিনাইদহ প্রতিনিধি : 

ফুটবল উন্মাদনায় কাপছে গোটা বিশ্ব। পৃথিবীর দেশে দেশে চলছে নানা ভাবে বিশ্বকাপ উদযাপন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফুটবল ভক্তরা নানা ভাবে উন্মাদনায় মেতেছেন। সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে কলা, পান ও খেজুর গুড়ের বিখ্যাত জনপদ ঝিনাইদহে। আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক করেছেন শোভাযাত্র

ফিফা বিশ্বকাপ চলছে আটলান্টিকের পাড়ে আমেরিকা মেক্সিকো কানাডায়। তবে আটলান্টিকের নীল জলরাশির ঢেউ আর আর্জেন্টিনার আকাশী নীল সাদা রঙের ঢেউ যেন আছড়ে পড়েছে ঝিনাইদহে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢল নামে সমর্থকদের। আয়োজনে শামিল হয়ে খুশি সমর্থক ও আয়োজকরা।

মুখে আকাশী নীল সাদা রঙে আর্জেন্টিনার পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকার আল্পনা, হাতে হাতে মেসিদের জার্সি। মুখে ভুভুজেলা। কণ্ঠে স্লোগান ভ্যামোস আর্জেন্টিনা।

বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, বাইক সোডাউন আর সমর্থকদের নেচে গেয়ে উদযাপন। ঝিনাইদহ শহর হয়ে ওঠে যেন এক টকুরো আর্জেন্টিনা। তবে আকাশী নীল সমর্থকদের মুখে ছিল ব্রাজিলের গল্পও। 

প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় অংশ নেয়া সমর্থকদের বিশ্বাস এবারও মেট লাইফ স্টেডিয়ামে শিরোপা উচিয়ে ধরবে লিওনেল মেসি। চতুর্থ স্টার উঠবে আর্জেন্টিনার বুকে। 

তবে এই উন্মাদনা কেবল আর্জেন্টিনাকে ঘিরেই নয়, বরং আগামী বিশ্বকাপে হামজা, সোমিত, সৌম, জায়ানদের হাত ধরে বাংলাদেশ যাবে বিশ্বকাপের মঞ্চে, প্রত্যাশা সমর্থকদের।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত