Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় মেম্বারের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রি অভিযোগ

২৬ বাংলা টিভি   19-Oct-2025   53

Photo

ঝিকরগাছায় মেম্বারের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রি অভিযোগ


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। 

যশোরের ঝিকরগাছার পল্লীতে আওয়ামীলীগ নেতা  রেজাউল গাজী নামের এক ইউপি সদস্য কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে স্থানীয়দের তোপেরমুখে কর্তনকৃত গাছ ফেলে ছটকে পড়ে ওই ইউপি সদস্য। 

জানাগেছে, স্কুলের লাগানো প্রায় ২০হাজার টাকা মূল্যের ওই মেহগনি গাছটি নিজেদের দাবি করে সরকারি ছুটির দিন কেটে নেয় ওই মেম্বার। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন ঘটনা স্থলে যায়। এসময় মেম্বার ছটকে পড়ে।

জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওলিয়ার রহমান বলেন, ইউএনও স্যারের মাধ্যমে ছুটির দিনে গাছ কর্তনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ওই ইউপি সদস্যের সাথে কথা বলেছেন এবং গাছ যে অবস্থায় আছে সেখানে রেখে দিতে বলেছেন। অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল গাজী বলেন, তার নিজের গাছ বিক্রি করেছেন। স্কুল ২ফুট যায়গা ছেড়ে প্রাচীর নির্মান  করেছে এবং ওই গাছ ২ফুটের মধ্যে রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করলেও  গাছ তার নিজের বলে দাবি করেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত