সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে শত্রুতা করে এক কৃষকের পায় ১শ কলার কাঁন্দি ও ফলন্ত গাছ কেটে সাবাড়, লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ দায়ের।
২৬ বাংলা টিভি 15-Jun-2026 24
মহেশপুরে শত্রুতা করে এক কৃষকের পায় ১শ কলার কাঁন্দি ও ফলন্ত গাছ কেটে সাবাড়, লক্ষাধিক টাকার ক্ষতি, থানায় অভিযোগ দায়ের।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
গত ১৪ই জুন দিবাগত রাত্রে শত্রুতা করে কে বা কাহারা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির খাঁ পুরন্দরপুর গ্রামের মোঃ লুথফর রহমান (লুতু) মৃর্ধার ছেলে মসলেম মৃর্ধার প্রায় ১শ কলার কাঁন্দি ও ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় ঐ কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানিয়েছে। বিষয়টি নিয়ে ফতেপুর ইউনিয়নে কর্মরত উপ-সহকারী মোছাঃ- তানজিলা বেগকে জানালে তিনি ঘটনাস্থল এসে স্ব-চোক্ষে পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন। এবিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক মসলেম মৃধা তাতক্ষনিক ভাবে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেন এবং মহেশপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
কৃষক মসলেম মৃধা জানান আমি বিভিন্ন স্থানে মাছ চাষ করা সহ নিজ গ্রামর খাঁ পুরন্দরপুর হালদার পাড়া সংলগ্ন খাঁ পুরন্দরপুর মৌজার ৭৫৩ খতিয়ানে ৩৬২০ দাগে ১ একর ১৪ জমিতে গত ২ বছর যাবত দেশি সরবি ও চাঁপা কলা লাগিয়ে পরিচর্যা করে আসছিলাম এবং আমি পার্শবর্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরে নিজস্ব বাসাবাড়ি তৈরি করে সেখানে বসবাস করে থাকি। আমার ভাই কলা বিক্রির উদ্দ্যোশে সকালে কলা বাগানে গিয়ে দেখে কে বা কাহারা আমার এই ক্ষতি সাধন করেছে। এঘটনায় ১৫ই জুন নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের প্রতি দাবি প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যাতে এধরণের ঘটনা আর কারো না ঘটে।
news@26banglatv.com