Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   13-Jun-2026   26

Photo

নড়াইল প্রতিনিধি: 
নড়াইল জেলায় স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়কে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির (ভিডিএমসি) দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ জুন) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক (ডিডিএলজি) জুলিয়া সুকায়না।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, আইনি প্রক্রিয়া এবং গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা ভিডিসিএমসি (VCMC) কমিটি এবং জেলার ৩টি উপজেলার ভিসিএমসি কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার জেনারুল ইসলাম। এছাড়াও মাঠপর্যায়ে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা ও মোঃ ওমর ফারুক এবং পিএফএ কৃষ্ণপদ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জুলিয়া সুকায়না বলেন, গ্রামীণ জনপদের ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির সদস্যদের এই ওরিয়েন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কাজের পরিধি ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের বিচার প্রাপ্তি সহজতর করবে।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।#


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত