Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২৬ বাংলা টিভি   19-Oct-2025   43

Photo

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সোহেল আহমেদ, কালীগঞ্জ : 

প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রোববার সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল মিলস গেটে মানববন্ধন শেষে শিল্প উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি অত্র মিলের এমডির নিকট প্রদান করেন। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, অত্র মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাইচুটি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এ টাকা না পেয়ে তারা দূর্বিসহ মানবেতর জীবন যাপন করছে। তারা ক্ষেভের সুরে বলেন, বছরের পর বছর মিলটির দ্বারে দ্বারে ঘুরলেও টাকার অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারাও গেছেন। এ সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন অত্র মিলের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম। মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদেও সভাপতি সোহেল আহম্মদ ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল জানান, অত্র মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও শিল্প মন্ত্রনালয়ের অধিন একটি রাষ্টায়াত্ব স্বায়তশাষিত প্রতিষ্টান। এ মিল থেকে অবসরের পর শ্রমিকদের গ্রাচুইটির নার্ষ্য টাকা পেতে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে আবেদন করেও কোন ফল পায়নি। এখন শেষ বয়সে এসে অনেকেই স্ব স্ব পরিবারের কাছে বোঝা হয়ে আছেন। নেতৃবৃন্দরা বলেন, পাওনা টাকার দাবীতে তারা আগামী ২৬ অক্টোবর বিসিআইসির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন সহ প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিবেন। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা টাকার কথা স্বীকার কওে বলেন, স্বারকলিপির কপিটি চিনি শিল্পের হেড অফিসে প্রেরন করা হয়েছে। হেড অফিসই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত