Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   12-Jun-2026   12

Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের চার বছরের শিশুর ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সধারণ জনগণ। শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতের এম আরশেদ আলি পাতা ও শফিকুল ইসলাম শিমুল। 
বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যায়, সেখানে আমার কাছে টাকা চাই। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চায়না। তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল রুহুল কবিরের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইন ম›ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান আমাকে আশ^স্থ করেছেন, দ্রæততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।  
উল্লেখ্য গত ২৫ ফেব্রয়ারী নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটি ট্যাংকের মধ্যে বস্তা পাওয়া যায়। প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধার আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়াতে এই মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত