Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ আরাপপুরে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন আঃ মজিদ বিশ্বাস।

২৬ বাংলা টিভি   11-Jun-2026   33

Photo

ঝিনাইদহ আরাপপুরে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন আঃ মজিদ বিশ্বাস।


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর বাসস্ট্যান্ডের পাশে আরাপপুর  কেন্দ্রীয় জামে মসজিদ।  এই মসজিদের সামনের রাস্তা দীর্ঘদিন জলবদ্ধতার কারণে এলাকাবাসী ও মুসল্লিদের চরম ভোগান্তির শিকার  হয় প্রতিনিয়ত।

 একটু বৃষ্টি হলেই পানি বেঁধে  রাস্তা বন্ধ হয়ে যাই। এলাকাবাসী ও  মুসল্লীদের নামাজ পড়তে যাবার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়ে উঠে  না। অনেক মুসল্লীরা  নিউ একডেমী স্কুল ঘুরে মসজিদে আসেন নামাজ আদায় করতে।

এদৃশ্য দেখে ঝিনাইদহ জেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ  সম্পাদক আঃ মজিদ বিশ্বাস আরাপপুর  এলাকাবাসীর প্রতিশ্রুতি দেন রাস্তাটি সংস্কার করে দেবার। 

 আঃ মজিদ বিশ্বাস এলাকাবাসীদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবে রুপ দেওয়ার উন্নয়ন মুলক কাজ বৃহস্পতিবার  শুরু করলেন। এবং নিজে সেই এই রাস্তার কাজ তদারকি করছেন। 

আরাপপুর সিটি কলেজ পাড়ার বাসিন্দা আমজাদ হোসেন বলেন আমরা যে কি বিপদে ছিলাম তা বলে বুঝতে পারব না। বৃষ্টি হলে রাস্তার পানি আমাদের ঘরে ঢুকে যাই। আমরা পানি বন্ধী হয়ে পড়ি।

মানুষ বলে চীনের দুঃখ হোহাংহো আর আরাপপুরের দুঃখ এই মসজিদের পথ।  

এই রাস্তার উচু বা মেরামতের কাজ হচ্ছে। এতে আমরা এলাকা বাসি খুবই খুশি। 

এ বিষয়ে আঃ মজিদ বিশ্বাস এর সাথে কথা বললে। তিনি বলেন আমি সব সময় ভালো কাজের সাথে আছি।

যে কোন ভাল কাজ, উন্নয়ন মূলক কাজে আমাকে ঝিনাইদহবাসী ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। আপনার আমাকে যখনই ডাকবেন আমি তখনি আপনাদের পাশে আছি।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত