Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঘরকুনো জীবনের ইতি, করোনাকালে শুরু: ঝিনাইদহের সালমার উদ্যোক্তা হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প

২৬ বাংলা টিভি   11-Jun-2026   36

Photo

ঘরকুনো জীবনের ইতি, করোনাকালে শুরু: ঝিনাইদহের সালমার উদ্যোক্তা হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প


ঝিনাইদহ প্রতিনিধি:

করোনাভাইরাসের স্থবিরতা যখন বিশ্বজুড়ে লাখো মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছিল, ঠিক তখনই প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে নিজের ভাগ্য বদলেছেন ঝিনাইদহের মোছাঃ সালমা আকতার। ঘরে বসে না থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আজ তিনি নিজেকে প্রমাণ করেছেন দেশের অন্যতম একজন সফল অনলাইন ও অফলাইন উদ্যোক্তা হিসেবে। প্রতিকূল পরিবেশ জয় করে তার এই ঘুরে দাঁড়ানোর গল্প এখন ঝিনাইদহসহ দেশের অসংখ্য নারীর জন্য এক বড় অনুপ্রেরণা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে যখন মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ভিন্ন কিছু করার চিন্তা করেন সালমা আকতার। ঘরবন্দী সময়ে অলস বসে না থেকে তিনি মেয়েদের পোশাক এবং বিভিন্ন আকর্ষণীয় খাবার আইটেম নিয়ে অনলাইনে ব্যবসার উদ্যোগ নেন।

প্রাথমিক পথচলায় তিনি যুক্ত হন ঝিনাইদহ জেলা থেকে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইনভিত্তিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম  "অলটাইম বেচাকেনা"-র সাথে। মানসম্মত পণ্য ও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে দ্রুতই তিনি ক্রেতা সাধারণসহ সুধীমহলের নজর কাড়েন। অল্প সময়ের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে তার সুনাম। কাজের প্রতি একাগ্রতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ পরবর্তীতে তাকে এই প্ল্যাটফর্মের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নিজের এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথচলা সম্পর্কে উদ্যোক্তা সালমা আকতার বলেন, একটি মেয়ের জন্য ঘর সামলে অনলাইনে অর্ডার নেওয়া এবং তা যথাসময়ে ডেলিভারি দেওয়া মোটেও সহজ কাজ ছিল না। আমার এই সফলতার সম্পূর্ণ কৃতিত্ব এবং মূল অনুপ্রেরণা হলেন আমার স্বামী রিংকু আহমেদ। তার অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা ছাড়া আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না। পাশাপাশি 'অলটাইম বেচাকেনা' গ্রুপের অ্যাডমিন শরীফ আহমেদ রিমন ভাইয়ের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।"

এ বিষয়ে "অলটাইম বেচাকেনা" প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ও প্রধান অ্যাডমিন শরীফ আহমেদ রিমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সমাজে যেসকল নারীরা বেকার বসে আছেন কিংবা পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান, মূলত তাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই আমরা এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছিলাম। বর্তমানে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছেন। আমরা তাদের যেকোনো সমস্যায় পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।"

তিনি আরও যোগ করেন, নারী উদ্যোক্তাদের এই জোয়ারকে টেকসই করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সুবিধা অত্যন্ত জরুরি। দেশের বেকারত্ব দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষকে এসব প্রান্তিক ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সালমা আকতারের মতো নারীরাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে গ্রামীণ অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটাচ্ছেন। সরকারি-বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে এমন হাজারো সালমা আকতার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত