Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

২৬ বাংলা টিভি   09-Jun-2026   25

Photo

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান


ঝিনাইদহ প্রতিনিধি:

ক্রীড়া  পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।প্রতিযোগিতা শেষে চারটি ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী বালক,বালিকাদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই দিনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। উক্ত সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ  অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর  উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) সাঁতার  প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত