Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

২৬ বাংলা টিভি   08-Jun-2026   26

Photo

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ


মোস্তফা কামাল,নড়াইল :
ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক  অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালাটি সম্পন্ন হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে, 'মানুষের জন্য ফাউন্ডেশন' এবং 'প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ'-এর যৌথ নেতৃত্বে 'স্বাধীনতা' নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে এই কার্যক্রম চলছে। বিভাগটির প্রতিটি জেলায় কর্মশালা পরিচালনার দায়িত্বে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাদাবন সংঘ'। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
নড়াইলের এই কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেন। দিনব্যাপী সেশনে অংশগ্রহণকারীদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মৌলিক ধারণা প্রদান করা হয়।  ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীলভাবে মত প্রকাশের স্বাধীনতা, অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে ও নিজের তথ্যকে নিরাপদ রাখার উপায়, ভুল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য (Misinformation & Disinformation) চেনার ও প্রতিরোধের কৌশল,প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা রুখে দেওয়ার উপায়।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের প্রযুক্তিতে দক্ষ হওয়ার পাশাপাশি অনলাইন নিরাপত্তা এবং সঠিক তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট চেকিং) কৌশল জানা অত্যন্ত জরুরি।
কর্মশালায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম।#
 


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত