Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, কৃষক আহত

২৬ বাংলা টিভি   07-Jun-2026   40

Photo

যশোরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, কৃষক আহত


স্টাফ রিপোর্টার:

 ​যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ রুবেল হোসেন (১২)এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায়  আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। শনিবার বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত রশিদক যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রিবেল হোসেন ওই চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে।  ​আহত আব্দুর রশিদ চান্দুটিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

​স্থানীয় হাবিবুর রহমান ও তার পারিবারিক সূত্রে জানা গেছে,  শনিবার  বেলা ৩ টার দিকে চান্দুটিয়া পশ্চিম মাঠ থেকে কিশোর রয়েল বাড়ি ফিরছিলেন। একই সময়  আব্দুর রশিদ নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন । এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই  রুবেল হোসেনের মৃত্যু হয়। আব্দুর রশিদ  তখন জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে ছিলেন । পরে মাঠ থেকে একজন পাওয়ার ট্রিলারের চালক বাড়ি ফেরার পথে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে রশিদের পরিবারকে খবর দেন।

​খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

 আব্দুর রশিদের ভাই হাবিবুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে শিপনের ছেলের রয়েল এর মৃত্যু হয়। বড় ভাই আব্দুর রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত