Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

১৫ কিলোমিটার যানজট কাটিয়ে সচল যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক

২৬ বাংলা টিভি   06-Jun-2026   36

Photo

১৫ কিলোমিটার যানজট কাটিয়ে সচল যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অবশেষে স্বাভাবিক হয়েছে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যান চলাচল। দুর্ঘটনা, বিকল যানবাহন এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে সৃষ্টি হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট শনিবার (৬ জুন) সকালে পুরোপুরি নিরসন হয়। এতে স্বস্তি ফিরে পেয়েছেন উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও পরিবহনশ্রমিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে যমুনা সেতুর ঢাকামুখী লেনে একের পর এক যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে কয়েকটি দুর্ঘটনা এবং ঈদযাত্রার অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জ অংশে যানজট কয়েক কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
শুক্রবার রাত ৯টার দিকে সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। পরে উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলেও রাতের শেষ ভাগে আরও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় ভোগান্তি দীর্ঘ হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শনিবার ভোর পর্যন্ত সেতুর পশ্চিম অংশে দীর্ঘ যানজট ছিল। তবে বিকল ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সকাল ৯টা থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। সকাল ১০টার পর মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত হয়ে যায়।
শনিবার সকালে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া চালক ও যাত্রীরা জানান, দীর্ঘ যানজটের খবর শুনে তারা শঙ্কিত ছিলেন। তবে বর্তমানে সড়ক স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে গন্তব্যের দিকে যেতে পারছেন।
সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড়সহ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, দুর্ঘটনা, বিকল যানবাহন এবং অতিরিক্ত ট্রাফিক চাপের কারণে সেতুর দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আটকে থাকা যানবাহন দ্রুত অপসারণের ফলে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
দীর্ঘ সময়ের অচলাবস্থার পর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে স্বাভাবিক গতি ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত