Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বহুল আলোচিত সাবেক এমপি বি.এম. কবিরুল হক (মুক্তি) কে জেলহাজতে প্রেরণ

২৬ বাংলা টিভি   19-Oct-2025   43

Photo

নড়াইলে বহুল আলোচিত সাবেক এমপি বি.এম. কবিরুল হক (মুক্তি) কে জেলহাজতে প্রেরণ


নড়াইলপ্রতিনিধি:

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা। 

রোববার  ১৯ অক্টোবর সকালে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে কালিয়া আমলী আদালতে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৬, সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কিছু সংখক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত