Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালী ও আলোচনা সভা

২৬ বাংলা টিভি   06-Jun-2026   22

Photo

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালী ও আলোচনা সভা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে জনসচেতনতা বাড়াতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র‍্যালী বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা বক্তব্য রাখেন। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেল প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম এ মজিদ, সিভিল সার্জন ডা: মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি-আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত