Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের পুশ-ইন প্রতিরোধে মহেশপুর সীমান্তে বিজিবি-আনসার ও গ্রামবাসীদের যৌথ টহল

২৬ বাংলা টিভি   06-Jun-2026   21

Photo

ঝিনাইদহের পুশ-ইন প্রতিরোধে মহেশপুর সীমান্তে বিজিবি-আনসার ও গ্রামবাসীদের যৌথ টহল


ঝিনাইদহ  প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নম্বর কাজীরবেড় ইউনিয়নের সীমান্তবর্তী পাকরাইল জিরো পয়েন্টে পুশ-ইন (অবৈধ অনুপ্রবেশ) প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয় গ্রামবাসীদের সমন্বয়ে যৌথ টহল ও পাহারা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আজ সকাল থেকে  সামন্তা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফের নেতৃত্বে সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত পাহারা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাকরাইল জিরো পয়েন্ট ছাড়াও চাঁদরতনপুর, কচুয়ারপোতা, বেলেয়াটি এবং জীবননগর পাড়া জিরো পয়েন্টকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন কিংবা সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। গভীর রাত পর্যন্ত দলবদ্ধভাবে সীমান্ত এলাকায় টহল ও পাহারায় অংশ নিচ্ছেন স্থানীয় যুবক ও গ্রামবাসীরা।

সামন্তা বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নয়, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের সম্পৃক্ত করে পরিচালিত এই যৌথ উদ্যোগ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বর্তমানে পাকরাইল জিরো পয়েন্টসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি, আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত