Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

দীর্ঘ বিরতির পর বানশালীর ছবিতে শাহরুখ, রয়েছে চমক

২৬ বাংলা টিভি   26-Nov-2024   154

Photo

পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও শাহরুখ খান


পরিচালক সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় ‘দেবদাস’ সিনেমায় অভিনয় করে দর্শকদের কাঁদিয়েছিলেন শাহরুখ খান। ২০০২ সালের সেই মেগা বাজেট সিনেমা আজও সিনে দুনিয়ায় চর্চিত। তারপর কেটে গেছে বাইশটি বছর। বানশালীর ফ্রেমে আর দেখা দেখা যায়নি কিং খানকে। তবে আবারও এক সঙ্গে কাজ করতে চলেছেন বনশালি-শাহরুখ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বানশালী ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্যে এবার শাহরুখ খানকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যে ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। প্রতিবেদনে আরও বলা হয়, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে। সম্প্রতি বানশালী সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে।

জানা যায়, ’লাভ অ্যান্ড ওয়ার’ ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ যে কিং ম্যাজিকে ‘গেম চেঞ্জার’ হতে পারে।

ইতোমধ্যেই সিনেমার শুটিং শুরু করে দিয়েছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। আলিয়া ভাটও খুব শিগগিরিই শুটিং শুরু করবেন। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বানশালীর গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য। দর্শকদের অনেক মাস্টারপিস সিনেমা উপহার দিয়েছেন।


news@26banglatv.com


Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত