Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত

২৬ বাংলা টিভি   05-Jun-2026   22

Photo

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৫ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে কোনও বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে, বাংলাদেশি হলেও তাদের নিয়ে আমাদের আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এসব ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য মামলাগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠাই। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাই।

জয়সওয়াল জানান, এ ধরনের অনেক আবেদন এখনও বাংলাদেশের কাছে ঝুলে আছে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে তারা আশা করছে।

তিনি বলেন, আমাদের অনেক অনুরোধ এখনও বাংলাদেশের কাছে অপেক্ষমাণ রয়েছে। আমরা আশা এবং প্রত্যাশা করি, এগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা হবে, যাতে ভারতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই-প্রক্রিয়া ঢাকার কাছে অপেক্ষমাণ ছিল।

গত মে মাসের এক সংবাদ ব্রিফিংয়েও রণধীর জয়সওয়াল বলেছিলেন, নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ২ হাজার ৮৬২টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত