Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মহিলার ঝুলন্ত মরা দেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   05-Jun-2026   32

Photo

ঝিনাইদহে মহিলার ঝুলন্ত মরা দেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহ সদর উপজেলার নৈহাটি গ্রামে একটি শিব মন্দির পাশ থেকে লক্ষ্মী রানী নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।
শুক্রবার (৫জুন)সকালে নৈহাটি গ্রামের স্থানীয় একটি শিব মন্দিরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মন্দিরের ভেতর লক্ষ্মী রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা বাহ্যিক কারণ রয়েছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত