সারা বাংলা খুলনা যশোর
যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ১০০০ পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার চুরির ঘটনায় ২ জন নারী কর্মীকে আটক
২৬ বাংলা টিভি 03-Jun-2026 37
যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে ১০০০ পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার চুরির ঘটনায় ২ জন নারী কর্মীকে আটক
স্টাফ রিপোর্টার।।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের ৩ নং গেটের সামনের রাস্তা থেকে চিকিৎসার উপকরণ চুরির মালামালসহ হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে হাসপাতাল পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে জড়িত আয়া জ্যোতিকে আটক করা হয়।
আটককৃত নাদিরা (৪০) সদর উপজেলা র ফতেপুর ইউনিয়নের গ্রামের মাসুমের স্ত্রী। সে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের পরিছন্নতা কর্মী।
তার সহযোগী অভিযুক্ত: জ্যোতি (৪০), একই উপজেলার বাহাদুরপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। যশোর। সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আইয়া পদে কর্মরত।
পুলিশ তাদেরকে কাছ থেকে হাসপাতালের সরকারি মালামাল
সিরিঞ্জ: ১০০০ পিস (১০টি ছোট বক্সে)
প্লাস্টার: ৪৮ পিস (৪টি বক্সে) উদ্ধার করে।
হাসপাতালে টহলরত পুলিশ সদস্য মোঃ সোহেল রানা জানিয়েছেন, দুপুরে পরিচ্ছন্নকর্মী নাদিরা একটি বড় কার্টুনের ভেতর করে সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার লুকিয়ে রিকশাযোগে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল। দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের ৩ নং গেটের সামনের রাস্তায় দায়িত্বরত সদর হাসপাতাল ক্যাম্পের পুলিশ সদস্যরা তাকে সন্দেহবশত তল্লাশি করেন। তল্লাশিকালে কার্টুন ভর্তি চুরির মালামালসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরা মৌখিকভাবে স্বীকার করেন যে, এই চুরির ঘটনার সাথে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের আয়া জ্যোতি সরাসরি জড়িত এবং তারা পরস্পরের সহযোগিতায় এই মালামাল পাচার করছিলেন।
৪. গৃহীত আইনি ব্যবস্থা:
আটককৃত উভয় ব্যক্তিকে চুরির মালামালসহ তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পী স্যারের কার্যালয়ে উপস্থিত করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযুক্তদের কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
news@26banglatv.com