Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন ঘোষণা প্রতিমন্ত্রীর

২৬ বাংলা টিভি   02-Jun-2026   33

Photo

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন ঘোষণা প্রতিমন্ত্রীর


নিউজ ডেস্ক:

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাজেটে নির্বাচন সংক্রান্ত বরাদ্দ অন্তর্ভুক্ত হওয়ার পর জুলাই–আগস্টের দিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কিছুটা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী পরিষ্কার করা সম্ভব হয়েছে। এ কাজে মন্ত্রণালয়ের ২০টি টিম মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, যেখানেই অনিয়ম বা অবহেলা দেখা যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে রাজধানীকে সুন্দর করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নগরবাসীর সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে তিনি নিজেও নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন বলে জানান প্রতিমন্ত্রী।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত