Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   01-Jun-2026   42

Photo

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার


 সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির হাত-পা শিকল দিয়ে বাঁধা এবং তালাবদ্ধ অবস্থায় থাকায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি চৌহালী নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশের ধারণা, ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত