সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
সরকারি চাল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
২৬ বাংলা টিভি 01-Jun-2026 42
সরকারি চাল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার বারহাট্টায় সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে কাশেম মিয়া নামের এক ব্যবসায়ী কে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ২৫বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তবে ওই ব্যবসায়ীর দাবি চাল গুলো বিএনপি নেতা খোকন মিয়ার। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১জুন) দুপুরে উপজেলার আসমা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুমুরিয়া গ্রামের কাশেম মিয়ার বিরুদ্ধে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল ক্রয় করে অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় তার হেফাজতে থাকা ২৫বস্তা চাল জব্দ করা হয়।
বারহাট্রা খাদ্য গুদামের পরিদর্শক আব্দুল হালিম জানান, বিষয়টি তিনি জানেন না। তার গুদাম থেকে অবৈধ কোন চাল বের হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, সরকারি খাদ্যশস্য অবৈধভাবে ক্রয়, বিক্রয় ও মজুদ আইনে কাশেম মিয়া নামের একজনকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি চাল কালো বাজারী রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
news@26banglatv.com