Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

২৬ বাংলা টিভি   01-Jun-2026   27

Photo

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ


বেনাপোল প্রতিনিধি : 

সীমান্ত আইন না মেনে কথিত ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যশোরের বেনাপোল সীমান্তে পুশব্যাক করার চেষ্টা করেছে। 

বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগঁনা জেলার জয়ন্তীপুর সীমান্তে জড়ো করা হয়েছে এসব ব্যক্তিদের।

তবে, এসব পুশইন হতে দেওয়া হবে না জানিয়েছেন, যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।

‘রাতভর সীমান্ত এলাকায় টহল জোরদার ছিলো' উল্লেখ করে তিনি বলেন, ‘বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে যশোরের বেনাপোল সাদিপুর এবং রঘুনাথপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতে টহলকালে বিজিবির সতর্ক অবস্থানে থাকায় তারা (বিএসএফ) সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার নম্বর ১৯/এস ৬ এর নিকটে ৮/১০ জনকে এবং রঘুনাথপুর সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে পুশব্যাকের চেষ্টা করেন। তাদেরকে শুণ্যরেখায় জড়ো করে রাখা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, সীমান্তের যেকোনো পাশ দিয়ে এই পুশব্যাক চেষ্টা করবে বিএসএফ। ওই কর্মকর্তা বলেন, আমরাও সতর্ক রয়েছি। এটা কোনোভাবেই আমরা হতে দেব না।

ভারতীয় সীমান্তের বিপরীতে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা। পুশ ইন রোধে জেলার সব সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এই বিজিবি কর্মকর্তা বলেন, বিএসএফের ঠেলে পাঠানো

৮/ ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। #


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত