Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

২৬ বাংলা টিভি   01-Jun-2026   29

Photo

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু


বেনাপোল প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে। আজ সোমবার সকাল থেকে আবারও বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ঈদের ছুটির কারণে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। দিনের শুরুতেই শতাধিক পণ্যবাহী ট্রাক দুই দেশের বন্দরে যাতায়াত করেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে আবারও বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছুটির কারণে সৃষ্ট বাণিজ্যিক ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষ দিন-রাত কার্যক্রম সচল রাখবে বলেও তিনি জানান।

আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বন্দর সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় দেশের বৈদেশিক বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। #


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত