Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি: মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   30-May-2026   34

Photo

১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি: মির্জা ফখরুল


নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের শাসনকালে দীর্ঘ ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে তুলনামূলকভাবে স্বাধীন পরিবেশে প্রিয় নেতাকে স্মরণ করার সুযোগ তৈরি হয়েছে।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সময়ে সেই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পুরোনো রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রশাসন ও সুশাসনের ভিত্তি স্থাপনে শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তাঁর দেওয়া রাষ্ট্রচিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিব জানান, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করেই তার যোগ্য সন্তান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। তারা বারবার এই নেতাকে স্মরণ করতে চান এবং তাঁর স্বপ্নের আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চান।

তিনি আরও বলেন, চলমান সংস্কার কার্যক্রমও জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও রাষ্ট্রচিন্তাকে সামনে রেখেই পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করা হবে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত