Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা কুষ্টিয়া

লালন আখড়াবাড়িতে নিজেকে ও অজানাকে জানছেন ভক্ত অনুসরারীরা

২৬ বাংলা টিভি   18-Oct-2025   87

Photo

লালন আখড়াবাড়িতে নিজেকে ও অজানাকে জানছেন ভক্ত অনুসরারীরা


শেখ হাসান বেলাল, ষ্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এই বানীকে সামনে নিয়ে জাত পাত ভূলে লালন ভক্ত অনুসারীরা কুষ্টিয়ার আখড়াবাড়িতে জড়ো হয়ে নিজেকে ও অজানাকে জানছেন। সাধু সঙ্গে সহজ মানুষের সন্ধান করছেন।

লালন ফকিরের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনের লালন স্মরণোৎসবের আজ শনিবার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিন চলছে। গেল রাতে এই উৎসবের উদ্বোধন পরেই একতারা, দ্বোতারা আর ঢোল বাশির সূরে প্রকম্পিত হয়ে উঠেছে ভবের হাট।

১৩৫ বছর ধরে এই লালন উৎসব চলে আসছে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আদ্ধ্যাতিক সাধক লালন ফকির দেহত্যাগের পর প্রথমে তার অনুসারীরা পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। প্রথমের দিকে সাধুসঙ্গের এই উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। এবার লালন স্মরণোৎসব জাতীয় ভাবে পালিত হচ্ছে।

এবার স্মরণকালের সবচেয়ে বেশি ভক্তরা ভবের হাটে ভিড় করেছেন। দেশী বিদেশী ভক্ত, বাউল, ফকির ও লালন অনুসারীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়ে মানুষ ভজনার মধ্যদিয়ে জ্ঞাণ অর্জণ করছেন।

লালন ভক্ত ও অনুসারীরা বলছেন, আজ সকাল থেকে সাধু সঙ্গে বাল্য, রাখাল ও পূণ্য সেবার মধ্য দিয়ে মনের হিংসা, রাগ দুর করতে মহাগুরু লালনের দারস্থ হচ্ছেন তারা। এভাবেই তারা নিজেদেরকে খাটি করে তুলছেন।

এদিকে, প্রতিনিয়ত আখড়াবাড়ির ভেতরে খন্ড খন্ড সাধু আস্তানায় গানে গানে লালন দর্শনের প্রচার চলছে। রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শনের আলোচনা ও গান গানে বানী প্রচার। লালন একাডেমির মাঠে চলছে বাউল মেলা। এক মহা সম্মিলনিতে মেতে উঠেছেন সবাই।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন সহ এই লালন উৎসব নির্বিগ্ন করতে লালন একাডেমি ও জেলা প্রশাসন পুরো এলাকা নিরাপত্ত¡ার চাদরে ঢেকে দিয়েছেন।

লালন স্বরনোৎসব শেষ হবে কাল ১৯ অক্টোবর। লালনের বানী সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলেই সাথক হবে এই উৎসব বলছেন ভক্তরা।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত