Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে কৃষক নিহত

২৬ বাংলা টিভি   29-May-2026   24

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে কৃষক নিহত


স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার বরইতলার মাঠের মধ্যে মোটরসাইকেলে হর্ণ বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায় এতে পাখিমারা গ্রামে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৫ জন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দেলোয়ারকে কুষ্টিয়া ও আবু তালেবকে ঢাকায় রেফার্ড করে। এর মধ্যে দেলোয়ার কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থার রাতে মারা যায়।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত