Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ঈদ শুভেচ্ছা বিনিময়ে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

২৬ বাংলা টিভি   29-May-2026   22

Photo

ঈদ শুভেচ্ছা বিনিময়ে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ঈদুল আজহার পবিত্র ও আনন্দঘন উপলক্ষে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য তিনি নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও সুদৃঢ় হবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ও এর ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত