Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মহেশপুরের পাথরা গ্রামে, আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত ।

২৬ বাংলা টিভি   18-Oct-2025   37

Photo

ঝিনাইদহে মহেশপুরের পাথরা গ্রামে, আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত ।


ঝিনাইদহ  প্রতিনিধিঃ-

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মহেশপুর উপজেলার পাথরা কিন্ডারগার্টেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিখেলা।

আধুনিকতার এই যুগে বিলুপ্তপ্রায় লোকজ খেলাধুলার এমন আয়োজন দেখতে উৎসবমুখর পরিবেশে ভিড় জমে স্থানীয় জনগণের। লাঠিখেলাটি পরিচালনা করেন শওকত হোসেন এবং নেতৃত্ব দেন মো. শহিদুল ইসলাম। 

তার নেতৃত্বে প্রায় ২০ জন সদস্য নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন ওদু ইসলাম, ইসা হোসেন, আতিয়ার রহমান, মোশাররফ হোসেন, ইদ্রিস আলী, রতন ও আহাদসহ স্থানীয় তরুণ লাঠিয়ালরা। খেলার পুরো মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যাওয়া এই লাঠিখেলা আমাদের পূর্বপুরুষদের ক্রীড়া ঐতিহ্যের প্রতীক। তরুণ প্রজন্মের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে।

দর্শক মতিয়ার রহমান বলেন, “একসময় এই এলাকায় লাঠিখেলা খুব জনপ্রিয় ছিল, এখন তেমন দেখা যায় না। আজকে দেখে পুরোনো দিনের স্মৃতি ফিরে পেলাম।” মিকাইল হোসেন মাষ্টার জানান, 

“আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাই এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”লাঠি খেলার দলের অধিনায়ক শওকত হোসেন বলেন, “আমাদের বাপ-দাদার ঐতিহ্যকে আমরা এখনো বুকে লালন করি। যতদিন পারি, এই খেলাকে বাঁচিয়ে রাখবো।” অন্যদিকে গ্রামের প্রবীণ ব্যক্তি নুরুল হোসেন আবেগভরে বলেন, “আমি এই স্কুলে দীর্ঘ চাকরিজীবনে অনেক খেলা দেখেছি, কিন্তু অবসরের পর আজ এতদিন পরে এমন আয়োজন দেখে মন ভরে গেল।”

গ্রামীণ ঐতিহ্যের এই লাঠিখেলা স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন—আগামী দিনে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করে এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখা হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত