Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ফরিদপুর

ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

২৬ বাংলা টিভি   28-May-2026   47

Photo

ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে হোসেন শেখ (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহত ফুলজান বেগম ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শ্রমিক হোসেন শেখ দীর্ঘদিন ধরে বিয়ে করতে চাচ্ছিলেন। কিন্তু পরিবার তাতে রাজি না হওয়ায় তিনি মা ফুলজান বেগমের ওপর ক্ষুব্ধ ছিলেন।

আজ সকালে হোসেনের ঘরের সামনে তার মা একটি ফুলগাছের চারা রোপণ করতে গেলে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পূর্বের ক্ষোভ এবং সকালের এই বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হোসেন চরম উত্তেজিত হয়ে পড়েন। তখন ঘর থেকে একটি কোদাল এনে তিনি মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফুলজান বেগমের মৃত্যু হয়।

ওসি ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো।আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত