Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করা লাগে, আমরাও সেই আন্দোলনে থাকবো: রাশেদ খাঁন

২৬ বাংলা টিভি   18-Oct-2025   45

Photo

শিক্ষকদের দাবি আদায়ে যদি যমুনা-সচিবালয় ঘেরাও করা লাগে, আমরাও সেই আন্দোলনে থাকবো: রাশেদ খাঁন


নিউজ ডেক্সঃ

আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন। আজ দুপুর ১২.৪৫ টায় হাইকোর্টের সামনে শিক্ষকদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান করেন।

এসময় রাশেদ খাঁন বলেন, শিক্ষকরা দুর্নীতি করেনা, অন্যায় করেনা। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কি পায়? শিক্ষকদের বেতনভাড়া অবশ্যই বাড়াতে হবে। তাদের দাবি মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা। বর্তমানে জীবনযাপনের জন্য এটা কোন অযৌক্তিক দাবি নয়। তারা দীর্ঘদিন আন্দোলন করছে। কিন্তু সরকার তাদের দাবি মানছেনা। শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক, তিনি কেন শিক্ষকদের কষ্ট বুঝেন না? শিক্ষকরা এখানে স্লোগান দিচ্ছে, সি আর আবরার, আর নাই দরকার..  এটা তো আমাদের জন্য লজ্জার, তার জন্য লজ্জার। শিক্ষকদের বলবো, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সাথে আমরাও যাবো। আপনাদের দাবি আদায়ে কোন তালবাহানা সহ্য করা হবেনা। গণঅধিকার পরিষদ আপনাদের সাথে আছে, আমরা আপনাদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত