জাতীয়
সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
২৬ বাংলা টিভি 28-May-2026 27
সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক:
নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ক্রমান্বয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনানিবাসে তার শৈশব ও জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জীবনের বড় অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে।
প্রীতিভোজের পর প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাত্রার মান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
news@26banglatv.com