Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ঈদের দিনে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ১

২৬ বাংলা টিভি   28-May-2026   29

Photo

নড়াইলে ঈদের দিনে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১, আশঙ্কাজনক ১


নড়াইল প্রতিনিধি: 
পবিত্র ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো নড়াইলের লোহাগড়ায়। ঈদের দিন বিকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাব্বির হোসেন গাজী (১৯) নামে এক মোটরসাইকেল চালক তরুণ। এই ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা সৈকত হোসেন গাজী (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলামুন্সীর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। গুরুতর আহত সৈকত হোসেন গাজী একই গ্রামের রিপন গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুরে সাব্বির ও সৈকত দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে যশোরের অভয়নগর থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী 'কালনা মধুমতি সেতু' দেখতে আসেন। সেতু এলাকা ঘুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আলামুন্সীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কালনা) থেকে আসা 'রোজিনা পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চালক সাব্বির হোসেন গাজীকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত সৈকত হোসেন গাজীর অবস্থা অত্যন্ত গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে নিহত তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত