Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

মক্কায় চোখ জুড়ানো দৃশ্য

২৬ বাংলা টিভি   27-May-2026   27

Photo

মক্কায় চোখ জুড়ানো দৃশ্য


আন্তর্জাতিক ডেস্ক:

এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের অবতারনা হয়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে পবিত্র কাবা ঘরের  ঠিক মাথার ওপরে অবস্থান করে সূর্য। শতাব্দীর অন্যতম এই বিরল জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ঘটনা বিশ্বের মুসলিমদের কিবলার সঠিক দিক নির্ধারণের চমৎকার সুযোগ তৈরি করেছে। 

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা বলেছেন, এই বিশেষ মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছিলা। এর কৌণিক পরিমাপ ছিল ৮৯.৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে ছিল। একারনে মক্কা নগরীতে খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এই ছায়াহীন দৃশ্যের মুহূর্ত কাজে লাগিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সূর্যের অবস্থান এবং ছায়ার দিক কোণ মেপে কিবলার সঠিক দিক নিখুঁতভাবে নির্ণয় করা গেছে। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের আপাত বার্ষিক গতির কারণে এমন ঘটনা বছরে দু’বার ঘটে। প্রাচীনকাল থেকেই গবেষকরা এই বিশেষ দিনটিকে বিভিন্ন দেশের মসজিদের দিক বা কিবলা সংশোধনের কাজে ঐতিহাসিকভাবে ব্যবহার করছেন। 

আধুনিক বিজ্ঞানের যুগেও এর জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত ও শিক্ষাগত গুরুত্ব অপরিসীম।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত