Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে এনসিপির জেলা আহ্বায়ক কমিটি গঠন

২৬ বাংলা টিভি   25-May-2026   27

Photo

মোস্তফা কামাল,নড়াইল :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুজ্জামান,যুগ্ম আহ্বায়ক মো: ইয়াসিন আরাফাত,সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: শাহজাহান খান সাজু,যুগ্ম সদস্য সচিব: মো: রফিকুল ইসলাম পিকুল ও লাকি হুসাইন,সাংগঠনিক সম্পাদক: এস. এম. ইরফানুল বারী উজ্জ্বল,সহ-সাংগঠনিক সম্পাদক: কাজী ইয়াজুর রহমান বাবু,জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান এবং মো: শফিকুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, "কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সুসংগঠিত করতে এবং এগিয়ে নেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়া হবে।"
তিনি আরও উল্লেখ করেন, নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি দলীয় কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মূল্যায়ন করা হবে।
 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত