সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ
২৬ বাংলা টিভি 21-May-2026 7
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোররাতে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদিগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টার খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেনে কোটচাঁদপুরে গিয়ে পৌঁছায়। সকাল ৮. ৩০ মিনিটে দ্রুতই উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়
news@26banglatv.com