Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকবহনকারী একটি ইজিবাইক জব্দ

২৬ বাংলা টিভি   21-May-2026   30

Photo

ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকবহনকারী একটি ইজিবাইক জব্দ


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি'র বিশেষ অভিযানে ইয়বাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এসময় তাদের কাছ থেকে মোট ৭৬ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকারী একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করে পুলিশ। 

আটককৃত ব্যাক্তিরা হলেন,শহরের পবহাটি গ্রামের বজলুর রহমান(৫০) ও মুরারিদহ এলাকার ইজিবাইক চালক শিলন খাঁ(২৪)। তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

জানা যায় ইজিবাইক চালকের আড়ালে তারা দীর্ঘদিন মাদকের কারবার করে আসছিলেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশিষ দাস জানান, ১৯/০৫/২৬/ রাত ১১ টার সময় চোরাই মোটরসাইকেল উদ্ধারের ডিউটি'র সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শৈলমারী বাজার দিয়ে ইজিবাইকে মাদক বহন করছে দুজন ব্যাক্তি।

এরপর সাথে থাকা ফোর্সদের নিয়ে কুমড়াবাড়িয়া ডেবলবাড়ি

সুইটমোড় এলাকায় তল্লাশি চালায়।

সেসময় দুজন ব্যক্তির কাছ থেকে ইয়াবা উদ্ধার করি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা শাখার ডিবির অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম জানান,দুজন ইয়াব ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।তাদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক  ও অপরাধ দমনে ঝিনাইদহ ডিবি পুলিশ সবসময় কাজ করে আসছে। মাদকের বিষয়ে কোন ছাড় নয়। অপরাধ দমনে  আমাদের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত