Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

তড়িঘড়ি করে সরানোর সময় অক্সিজেন বিচ্ছিন্ন হয়ে প্রাণ গেল তরুণীর

২৬ বাংলা টিভি   20-May-2026   34

Photo

তড়িঘড়ি করে সরানোর সময় অক্সিজেন বিচ্ছিন্ন হয়ে প্রাণ গেল তরুণীর


খুলনা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত নাসরিন নাহার (২২) খুলনার কয়রা উপজেলার নেছার আলীর কন্যা।

বুধবার (২০ মে) ভোরে হাসপাতালের ইমারজেন্সি ওটি ও পুরাতন আইসিইউ ইউনিট সংলগ্ন স্টোররুমে আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আইসিইউসহ বিভিন্ন ওয়ার্ডের রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসজনিত জটিলতায় গত রোববার হাসপাতালে ভর্তি হন নাসরিন নাহার। তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। আগুন লাগার পর তড়িঘড়ি করে তাকে নিচে নামানোর সময় অক্সিজেন মাস্ক খুলে গেলে শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউ বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু জানান, আইসিইউ-১ ইউনিটে মোট ১৫ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে নাসরিন নাহারের স্বজনরা নিজেরাই তাকে স্থানান্তর করছিলেন। নিচে নামিয়ে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী ও স্বজন নিরাপত্তার জন্য হাসপাতালের বাইরে রাস্তায় অবস্থান নেন। এসময় কয়েকজন নার্স, হাসপাতাল কর্মী ও ফায়ার সার্ভিস সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত