Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সিজেএম ভবন নির্মাণ ও শূন্যপদে বিচারক নিয়োগসহ ৩ দফা দাবিতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   20-May-2026   34

Photo

নড়াইলে সিজেএম ভবন নির্মাণ ও শূন্যপদে বিচারক নিয়োগসহ ৩ দফা দাবিতে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলায় অবিলম্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন নির্মাণ এবং জেলা জজসহ বিচারকদের শূন্য পদে পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের মাধ্যমে অর্জিত কোর্ট ফির ২.৫০% টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও জানান তারা।
আজ ২০ মে (বুধবার) সকাল ১০টায় নড়াইল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বর সংলগ্ন সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইল জেলায় স্থায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন না থাকায় বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত জায়গার অভাবে আদালতের স্বাভাবিক দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা জজসহ বিভিন্ন আদালতে বিচারকের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় দিন দিন মামলার জট বাড়ছে। ফলে সাধারণ মানুষ যথাসময়ে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। জনভোগান্তি কমাতে ও বিচারপ্রক্রিয়া গতিশীল করতে অবিলম্বে এসব শূন্য পদে দক্ষ বিচারক নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।
সেই সাথে আইনজীবীদের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করে বক্তারা বলেন, আইনজীবীদের কঠোর পরিশ্রমে অর্জিত কোর্ট ফির ২.৫০% টাকা সরাসরি আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আজিবুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম (টিটু), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইস্রাফিল খবির, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সহকারী পিপি অ্যাডভোকেট রাজু আহমেদ,  সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান (জুলু),অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট মো. ইমরুল হাসান (সনেট), অ্যাডভোকেট মিসেস লাভলি আকতার ও অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমানসহ জেলা বারের অন্যান্য আইনজীবীরা।
সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আইনজীবীদের পেশাগত অধিকার আদায়ে এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
 


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত